ড্রেনের অবৈধ স্থাপনা উচ্ছেদে আলটিমেটাম

ড্রেনের অবৈধ স্থাপনা উচ্ছেদে আলটিমেটাম

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের উপশহর ‘ই’ ব্লক এলাকার দীর্ঘদিনের অভিশাপ ও জনদুর্ভোগের প্রধান কারণ ‘জলাবদ্ধতা’ নিরসনে অবশেষে শুরু হচ্ছে প্রশাসনের জোরালো অ্যাকশন। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত সামাজিক আন্দোলন এবং যশোর থেকে নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের তাৎক্ষণিক নির্দেশনার পর এই ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

আগামী রোববার থেকে ড্রেনের ওপর গড়ে ওঠা সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পানি সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্যে আজ শনিবার (১৩ জুন ২০২৬) উপশহর এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (হাউসিং) ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মাইকিং করা হয়েছে।

 স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টিতেই উপশহর ‘ই’ ব্লক এলাকায় কৃত্রিম বন্যা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হতো। পানি নিষ্কাশনের ড্রেনগুলো অবৈধভাবে দখল ও ভরাট হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।এই জনদুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি পেতে স্থানীয় সমাজসেবক মো: কামাল উদ্দিনের নেতৃত্বে এবং অত্র এলাকার নাগরিক সুরক্ষা কমিটির কাজী কামরুল ইসলাম, জনাব রকিব মোস্তফা, হাবিবুর রহমান বাবুলসহ সর্বস্তরের সচেতন নাগরিকরা ঐক্যবদ্ধ হয়ে জলাবদ্ধতা নিরসনের সর্বাত্মক কার্যক্রম শুরু করেন। তাঁরা নিরবচ্ছিন্নভাবে সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরে যোগাযোগ অব্যাহত রাখেন। একই সাথে মো: কামাল উদ্দিন ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে এই সমস্যাটিকে একটি শক্তিশালী সামাজিক আন্দোলনে রূপ দেন।

ফেসবুক ও নাগরিকদের এই যৌক্তিক আন্দোলন দ্রুতই নীতিনির্ধারকদের দৃষ্টিগোচর হয়। বিশেষ করে মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নেন। ‘ই’ ব্লকবাসীর দুর্ভোগ লাঘবে তিনি কালবিলম্ব না করে অবরুদ্ধ ড্রেন সচল করা এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে স্থানীয় প্রশাসন ও হাউসিং কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

প্রতিমন্ত্রীর এই কড়া নির্দেশনার পরই নড়েচড়ে বসে প্রশাসন। তারই প্রেক্ষিতে আজ শনিবার সকাল থেকেই হাউসিং কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ড্রেনের জায়গা ছেড়ে দেওয়ার জন্য এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হয়। নির্দেশনায় বলা হয়, আগামী রোববারের মধ্যে ড্রেনের ওপর গড়ে ওঠা সমস্ত অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে না নিলে উচ্ছেদ অভিযানের মাধ্যমে তা গুঁড়িয়ে দেওয়া হবে।

প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপে দীর্ঘদিনের অবরুদ্ধ দশা থেকে মুক্তির আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। উপশহর ‘ই’ ব্লকের সর্বস্তরের নাগরিকবৃন্দ তাঁদের দুর্ভোগের কথা আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে, তারা যেন প্রতি বছর এই কৃত্রিম বন্যার শিকার না হন, সেজন্য ড্রেন সংস্কার করে পানি সরবরাহের একটি স্থায়ী ও বৈজ্ঞানিক সমাধান নিশ্চিত করতে হাউসিং কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ছিনতাই করে পালাতে নদীতে ঝাঁপ, শেষ রক্ষা হলো না: চাকুসহ পুলিশের হাতে যুবক আটক

যশোরে ডিবি ও কসবা ফাঁড়ির অভিযান : ৯০ পিস ইয়াবাসহ জালে ২ মাদক কারবারি!

অভয়নগরে ইউপি সদস্যকে হত্যাচেষ্টা মামলা : ৩ আসামির সশ্রম কারাদণ্ড, খালাস ৪

যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জে নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল

যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাড়িতে হামলার শান্তিপূর্ণ নিষ্পত্তি

মধ্যরাতে হঠাৎ রাস্তায় জেলা পুলিশ সুপার!

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ১০ জন ডেঙ্গু আক্রান্ত : সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১৯ জন!

ইয়াবা ও বিক্রির নগদ টাকাসহ চিহ্নিত মাদক কারবারি মিন্টু ধরা !

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *