ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১

ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছা উপজেলার নোয়ালি বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ও অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) রাত পৌনে নয়টার দিকে নোয়ালি বাজার পার হয়ে আব্দুল আলীমের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ (১৯)জাকির হোসেনের ছেলে এবং আহত লাবিব (১৯) জামাল হোসেনের ছেলে। তারা দুজনই ঝিকরগাছা উপজেলার নোয়ালি গ্রামের বাসিন্দা।
জানা গেছে, হেলমেট ছাড়া মোটরসাইকেলে বাঁকড়ার দিকে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লাবিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *