স্ফুলিঙ্গ ডেক্স :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম (Rosatom)-এর মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ । মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রোসাটম মহাপরিচালক বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে রাশিয়ার পক্ষ থেকে নিরবচ্ছিন্ন সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বর্তমান কাজের অগ্রগতি এবং নির্ধারিত সময়ের মধ্যে এর সফল চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এই মেগা প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন এবং কাজের মান বজায় রাখার ওপর জোর দেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রোসাটমের উচ্চপদস্থ প্রতিনিধি দল।
বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রূপপুর প্রকল্পের কারিগরি সহযোগিতা এবং পরবর্তী ধাপের জ্বালানি সরবরাহ নিশ্চিতে দুই দেশ আরও নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
ছবি সংগৃহীত।


