জুলাই গণ-অভ্যুত্থান ছিল বৈষম্যহীন,গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার বহিঃপ্রকাশ-হাসনাত আব্দুল্যাহ এমপি

জুলাই গণ-অভ্যুত্থান ছিল বৈষম্যহীন,গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার বহিঃপ্রকাশ-হাসনাত আব্দুল্যাহ এমপি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষিত দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরের বাঘারপাড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১টি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৬টায় বাঘারপাড়া চৌরাস্তায় আয়োজিত এ কর্মসূচিতে ১১দলীয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এনসিপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন দলের স্থানীয় নেতা এহিয়া জিসান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ক্যাপটেন হাসনাত আব্দুল্লাহ (এমপি) ও সুলতানা তাবাসুম (এমপি)।আবু হাসান জুয়েল,খালেদ সাইফুল্যাহ,
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল বৈষম্যহীন,গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জনগণের ঐতিহাসিক আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। সেই আন্দোলনের চেতনা বাস্তবায়নে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা জাতীয় ঐক্য, সুশাসন, আইনের শাসন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, দেশের স্বার্থে গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে সব রাজনৈতিক শক্তিকে পারস্পরিক সহনশীলতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের অর্জনকে সমুন্নত রাখতে জনগণের সম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধিরও আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য পদযাত্রা বাঘারপাড়া চৌরাস্তা থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পদযাত্রায় অংশগ্রহণকারীরা জুলাই গণ-অভ্যুত্থানের দাবি বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কর্মসূচিতে এনসিপিসহ ১১টি দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। আয়োজকদের দাবি, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের ।
এ অনুষ্ঠান শেষে বাঘারপাড়া উপজেলার রায়পুর কলেজ মাঠে রাতে সমাবেশের মধ্যদিয়ে এদিনের কর্মশলা শেষ হয়। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *