চৌগাছায় ১৬ বছরের কিশোরের আত্মহনন

চৌগাছায় ১৬ বছরের কিশোরের আত্মহনন

স্ফুলিঙ্গ রিপোর্ট ;
যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবন করে জীবন বিশ্বাস (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত জীবন বিশ্বাস চৌগাছা উপজেলার দোলালপুর গ্রামের আলতাব বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে শুক্রবার বেলা ১২টার দিকে নিজ বাড়িতে জীবন বিশ্বাস গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ফাইল ছবি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *