স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের ঢাকা রোড সংলগ্ন কদমতলা এলাকায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইয়ের ধারালো কাঁচির কোপে আজিম বিশ্বাস (৩৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে এ রক্তক্ষয়ী ঘটনাটি ঘটে।
আহত আজিম বিশ্বাস যশোর শহরের ঝুমঝুমপুর এলাকার মৃত আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক বিরোধের সূত্র ধরে আজিম বিশ্বাসের সাথে তাঁর চাচাতো ভাই আরিফের (৩২) কথা কাটাকাটি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে আরিফ হঠাৎ উত্তেজিত হয়ে ধারালো কাওচি দিয়ে আজিমের পিঠে এলোপাতাড়ি কোপ মারতে থাকেন। এতে রক্তে ভেসে গিয়ে আজিম মাটিতে লুটিয়ে পড়েন এবং মারাত্মকভাবে আহত হন।
ঘটনার পরপরই চিৎকার শুনে স্বজন ও স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহত আজিম বিশ্বাসকে উদ্ধার করেন। পরে তাঁকে তাৎক্ষণিকভাবে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ছবি সংগৃহীত।


