ঘোরার বাহানায় অটো রিকশায় তুলে প্রেমিকাকে গলা কেটে হত্যা!

ঘোরার বাহানায় অটো রিকশায় তুলে প্রেমিকাকে গলা কেটে হত্যা!

স্ফুলিঙ্গ ডেক্স :

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে প্রেমিকের কাছে মাত্র ৩০ হাজার টাকা দাবি করায় কিশোরী তানজিলা আক্তারকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে রোমহর্ষক এ ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মূল ঘাতককে গ্রেপ্তার করে হত্যাকাণ্ডের পুরো রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুরে রাজধানীর উত্তরায় অবস্থিত পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন পিবিআই ঢাকা জেলার বিশেষ পুলিশ সুপার এম এন মোর্শেদ।

তিনি জানান, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকা থেকে তানজিলা হত্যা মামলার একমাত্র মূল আসামি রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ফল কাটার চাকুটিও উদ্ধার করেন তদন্তকারী কর্মকর্তারা।

পিবিআইয়ের প্রাথমিক অনুসন্ধানে প্রকাশ, গত ২৭ জুলাই বিকেলে রানা হাওলাদার নিজের চালিত অটোরিকশায় করে প্রেমিক তানজিলাকে নিয়ে ঘুরতে বের হন। ঘোরার একপর্যায়ে ৩০ হাজার টাকা দেওয়া-নেওয়া কেন্দ্র করে উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা সৃষ্টি হয়। বিরোধ চরমে পৌঁছালে ক্ষিপ্ত হয়ে রানা প্রথমে তানজিলার গলা চেপে ধরেন। তানজিলা নিস্তেজ হয়ে পড়লে সঙ্গে থাকা ফল কাটার ধারালো চাকু দিয়ে তাঁর গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন রানা।

নৃশংস এই হত্যাকাণ্ডের পর অপরাধ ঢাকার উদ্দেশ্যে ভুক্তভোগী তানজিলার কাছে থাকা দুটি দামি স্মার্টফোন এবং গলার একটি রুপার চেইন লুট করে অটোরিকশা নিয়ে চম্পট দেন তিনি। পরে পিবিআইয়ের বিশেষ অভিযান দল তাঁকে গ্রেপ্তার করে। নিবিড় জিজ্ঞাসাবাদে রানা নিজের হাতে প্রেমিকা তানজিলাকে হত্যার কথা স্বীকার করেছেন। এআই দিয়ে তৈরি প্রতীকি ছবি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *