গোপালগঞ্জে শিক্ষানবিশ নারী আইনজীবীকে লাঞ্ছনার প্রতিবাদে যশোরে আইনজীবীদের মানববন্ধন

গোপালগঞ্জে শিক্ষানবিশ নারী আইনজীবীকে লাঞ্ছনার প্রতিবাদে যশোরে আইনজীবীদের মানববন্ধন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

গোপালগঞ্জে এক নারী শিক্ষানবিশ আইনজীবীকে বিচারক কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত করার গুরুতর অভিযোগের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যশোরের আইনি অঙ্গন। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছেন আইনজীবীরা।

আজ রোববার (২৬ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত যশোর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ‘যশোর জেলা আইনজীবী সমিতি’-র ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কাজী ফরিদ, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট পান্নু, অ্যাডভোকেট জুলফিকার আলী জুলু, অ্যাডভোকেট মোস্তফা, অ্যাডভোকেট শাহনাজ সুলতানা রিনা এবং অ্যাডভোকেট সাকিসহ জেলা আইনজীবী সমিতির প্রায় ৩০ থেকে ৩৫ জন সদস্য অংশ নেন।

সমাবেশে বক্তারা গোপালগঞ্জের ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক ও বিচারালয়ের ভাবমূর্তির জন্য চরম লজ্জাজনক বলে উল্লেখ করেন। একজন নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর এমন শারীরিক লাঞ্ছনার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, বিচারালয়ের মতো পবিত্র জায়গায় এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আদালত প্রাঙ্গণ থেকে সমাবেশ শেষে বক্তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অভিযুক্ত বিচারকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *