২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৭

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৭

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলায় ডেঙ্গু সংক্রমণের গ্রাফ আবারও ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১৭ জনের দেহে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ জন রোগী।

আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে প্রাপ্ত সর্বশেষ তথ্য থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বর্তমানে যশোরের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে অভয়নগর উপজেলায়; সেখানেই ২০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

এছাড়া যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ২ জন, চৌগাছায় ২ জন এবং কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে বাঘারপাড়া, ঝিকরগাছা, মনিরামপুর ও শার্শা উপজেলায় এই মুহূর্তে নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নেই।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি ২০২৬ থেকে ২৭ জুলাই পর্যন্ত যশোর জেলায় সর্বমোট ২৭২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসাসেবা গ্রহণ শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪৫ জন। ১ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। আশার কথা হলো, চলতি বছরে এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

ডেঙ্গুর প্রকোপ রোধে স্বাস্থ্য বিভাগ থেকে সবাইকে বাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি ফেলে দেওয়া এবং রাতে মশারি টাঙিয়ে ঘুমানোর জন্য সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *