স্ফুলিঙ্গ রিপোর্ট :
ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ১২২ বোতল স্কাফ সিরাপ ও পাঁচটি দেশীয় অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬,ঝিনাইদহ ক্যাম্পের একটি দল মহেশপুর উপজেলার যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে রায়হান মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতের বসতবাড়ির খড়ের নিচে লুকিয়ে রাখা অবস্থায় ১২২ বোতল স্কাফ সিরাপ ও পাঁচটি দেশীয় হাসুয়া উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

