সিংহঝুলীতে পিকআপ নিয়ে এসে চুরির তাণ্ডব!

সিংহঝুলীতে পিকআপ নিয়ে এসে চুরির তাণ্ডব!

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নে এক রাতেই তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরচক্র দোকান ও গাড়ি থেকে সাতটি গ্যাস সিলিন্ডার, ট্রাকের দুটি মূল্যবান ব্যাটারি, ডায়নামো ও সেল্ফ স্টার্টের সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। আজ বুধবার (১০ জুন) ভোররাত থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে চৌগাছা-যশোর সড়কের মল্লিক বাড়ি মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সিংহঝুলী গ্রামের ইমদাদুল ইসলামের ‘বিস্মিল্লাহ স্টোর’ থেকে ১২ হাজার টাকা মূল্যের ৩টি গ্যাস সিলিন্ডার এবং শাহিন মল্লিকের ‘মেসার্স শাহিন স্টোর’ থেকে ১৬ হাজার টাকা মূল্যের ৪টি গ্যাস সিলিন্ডার চুরি হয়েছে। এছাড়া নূর মোহাম্মদ মল্লিকের একটি মালবাহী ট্রাক থেকে প্রায় ৬৫ হাজার টাকা মূল্যের দুটি বড় ভোল্টের ব্যাটারি ও ডায়নামোসহ বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যায় চোরেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পিকআপ ভ্যান নিয়ে এসে অজ্ঞাতনামা এই চোরচক্রটি চুরির ঘটনা ঘটিয়েছে। এলাকার কয়েকটি দোকানের সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনদের চলাচলের দৃশ্য ধরা পড়েছে। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। চৌগাছা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ফাইল ছবি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *