সফল করতে সর্বাত্মক সহযোগিতা দেবে মাগুরা জেলা পুলিশ : পুলিশ সুপার

সফল করতে সর্বাত্মক সহযোগিতা দেবে মাগুরা জেলা পুলিশ : পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক, মাগুরা:

মাগুরা জেলায় ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে এক গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মাগুরা সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মাগুরার সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। সভায় বক্তারা হাম-রুবেলা নির্মূল এবং টিকাদান কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়ে সফল করার জন্য সংশ্লিষ্ট সকল বিভাগের সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মাগুরার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম। তিনি তার বক্তব্যে টিকাদান কার্যক্রম নির্বিঘ্ন করতে মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি জানান, টিকাদান কেন্দ্রগুলোর আইন-শৃঙ্খলা রক্ষা এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় পুলিশ সদা তৎপর থাকবে।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *