সকালে দোকান খুলতেই চোরের দেখা !

সকালে দোকান খুলতেই চোরের দেখা !

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের কেশবপুর উপজেলায় কাঠের গোলা থেকে কাঠ চুরির সময় হাতেনাতে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় কাঠ বহনে ব্যবহৃত একটি নছিমন গাড়ি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল ৭টা ২০ মিনিটে উপজেলার ৩ নম্বর মজিদপুর ইউনিয়নের লক্ষ্মীনাথকাটি এলাকায় এই চুরির ঘটনাটি ঘটে।

আটককৃতরা হলেন— এলাকার স্থানীয় যুবক ইমন (২৪) ও ফয়সাল (২২)। তবে ঘটনার সময় নাজমুল (২৫) নামে তাদের আরেক সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় কাঠ ব্যবসায়ী ইউনুস আলী বৃহস্পতিবার সকালে তাঁর দোকানের কাঠের গোলা খুলতে গিয়ে দেখতে পান, তিন যুবক অবৈধভাবে একটি নছিমন গাড়িতে তাঁর গোলা থেকে কাঠ তুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। চোর চোর বলে তিনি চিৎকার শুরু করলে আশেপাশের স্থানীয় লোকজন দ্রুত এসে ধাওয়া করে ইমন ও ফয়সালকে ধরে ফেলেন। তবে সাথে থাকা নাজমুল চম্পট দেয়।

খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক দুই যুবককে নিজেদের হেফাজতে নেয় এবং চুরির কাজে ব্যবহৃত নছিমন গাড়িটি উদ্ধার করে জব্দ করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *