যশোরে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

যশোরে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

সাবেক রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী সুষ্ঠু ও সফলভাবে পালন উপলক্ষে যশোরে এক বিশেষ রাজনৈতিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ জুলাই ২০২৬) বিকেলে যশোর জেলা জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় দলের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও বিগত জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম মনোনীত প্রার্থী খবির গাজী।

সভায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বর্ণাঢ্য কর্মময় জীবন, রাজনৈতিক দর্শন এবং বাংলাদেশের আধুনিক অবকাঠামোগত উন্নয়নে তাঁর অসামান্য অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন, প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর রেজাউল করিম এবং বিশিষ্ট জাপা নেতা বাদল চাকলাদারসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

প্রস্তুতি সভায় বক্তারা বলেন, “হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন এদেশের ইতিহাসের একজন অন্যতম সফল ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তাঁর নয় বছরের শাসন আমলেই বাংলাদেশে যোগাযোগ, স্বাস্থ্য ও কৃষি খাতে ব্যাপক ও যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছিল।” রাস্তাঘাট, কালভার্ট ও যাতায়াত ব্যবস্থার আধুনিকায়নে এরশাদের ভূমিকা তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, “বিশেষ করে জেলা ও উপজেলার সংখ্যা বৃদ্ধি এবং মহকুমাগুলোকে জেলায় রূপান্তর করে তিনি সাধারণ মানুষের প্রশাসনিক সেবা সরাসরি তাঁদের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন, যা আজ দেশের টেকসই উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করছে।”

সভায় আগামী ১৪ জুলাই সাবেক এই রাষ্ট্রপতির আসন্ন মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কোরআন খতম, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি যথাযথ মর্যাদায় ও সফলভাবে সম্পন্ন করার জন্য যশোর জেলার আওতাধীন সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানানো হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *