যশোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

যশোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শহিদ জয় :

উৎসবমুখর পরিবেশে যশোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ২০২৬ ও প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরতলীর বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এবারের টুর্নামেন্টের খেলা দুটি মাঠে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। অপর মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে উপশহর ই-ব্লকের সোনালী ব্যাংক মাঠ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, খ-সার্কেল যশোর মোঃ মুন্না বিশ্বাস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) জি.এম আলমগীর কবির, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল গনি, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, অভয়নগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওলিউর রহমান, বাঘারপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মুশফিকুর রহমানসহ জেলার বিভিন্ন উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়ামোদীরা অনুষ্ঠানে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।
উদ্বোধনের পর অংশগ্রহণকারী দলগুলোর মাঝে প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *