যশোর পুলিশ লাইন্সে সেরা অফিসারের পুরস্কার গ্রহণ করলেন এসআই কামরুজ্জামান

যশোর পুলিশ লাইন্সে সেরা অফিসারের পুরস্কার গ্রহণ করলেন এসআই কামরুজ্জামান

স্ফুলিঙ্গ রিপোর্ট :

অদম্য সাহসিকতা, পেশাদারিত্ব ও অপরাধ দমনে আপসহীন ভূমিকার স্বীকৃতিস্বরূপ যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসারদের মধ্যে বিশেষ সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) চৌকস ও প্রতিশ্রুতিশীল তরুণ কর্মকর্তা সাব-ইনস্পেক্টর (এসআই) কামরুজ্জামান।

আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) যশোর পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত জমকালো অনুষ্ঠানে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) মহোদয়ের হাত থেকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা ও স্মারক গ্রহণ করেন তিনি।

গত জুন/২০২৬ মাসে যশোর জেলায় অপরাধ দমন ও অবৈধ অস্ত্র-মাদক উদ্ধারে একের পর এক ঝটিকা ও জীবনবাজি রাখা অভিযান পরিচালনা করেন এসআই কামরুজ্জামান। তাঁর সাহসিকতাপূর্ণ ও নিখুঁত অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন এবং ৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বেশ কয়েকজন চিহ্নিত অপরাধী ও অস্ত্রধারীকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়। আইনশৃঙ্খলা রক্ষা ও অস্ত্র-মাদক উদ্ধারে এই অসামান্য নৈপুণ্য প্রদর্শনের জন্যই মূলত তাঁকে এই উচ্চপর্যায়ের সম্মান প্রদান করা হয়।

যশোর জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) যোগদানের পর থেকেই এই উদীয়মান তরুণ কর্মকর্তা নিজের মেধা ও সাহসিকতার স্বাক্ষর রেখে চলেছেন। অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও পেশাদার অপরাধীদের দমনে জীবন ঝুঁকি নিয়ে মাঠে কাজ করায় তিনি অপরাধীদের কাছে এক আতঙ্কের নাম। বর্তমানে যশোরের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ও অপরাধমূলক তৎপরতা নির্মূলে যশোর ডিবি’র এক বিশ্বস্ত ও অত্যন্ত নির্ভরযোগ্য অফিসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কামরুজ্জামান।

নিজের এই অর্জন ও সাফল্যের পেছনে উর্ধ্বতন কর্মকর্তাদের সঠিক দিকনির্দেশনাকে মূল চাবিকাঠি হিসেবে দেখছেন এসআই কামরুজ্জামান। তিনি জানান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম ও যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) সুজন কুমার মন্ডলের সার্বিক তত্ত্বাবধান, গঠনমূলক পরিকল্পনা ও দক্ষ দিকনির্দেশনার কারণেই বারবার এমন কঠিন ও ঝুঁকিপূর্ণ অভিযান সফলভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে।

তরুণ এই কর্মকর্তার এমন প্রশংসনীয় ও সাহসী অর্জনে যশোর জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে অপরাধমুক্ত সমাজ গঠনে তিনি আরও বড় অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *