যশোর আর এস গ্রুপের মালিক সামাদের কনিষ্ঠ পুত্র রায়হান হোসেন রুম্মান আর নেই

যশোর আর এস গ্রুপের মালিক সামাদের কনিষ্ঠ পুত্র রায়হান হোসেন রুম্মান আর নেই

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের সুপরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘আর এস গ্রুপ’ (আর এস হোটেল, পাবনা ট্রেডার্স ও রিনা বেকারি)-এর মালিক জনাব আব্দুস সামাদ সাহেবের কনিষ্ঠ পুত্র রায়হান হোসেন রুম্মান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল সোমবার (২০ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে মৃত্যুর পর আজ মঙ্গলবার ভোররাতে নিহতের মরদেহ ঢাকায় অবস্থানরত স্ত্রীর সঙ্গে যশোর শহরের দাড়াটানাস্থ পারিবারিক বাসভবন ‘রিনা মঞ্জিল’-এ এসে পৌঁছায়। প্রথমে মরদেহ তাঁর পৈতৃক ভিটা পাবনার পৈলানপুরে নিয়ে যাওয়ার প্রাথমিক কথা থাকলেও পরবর্তীতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) যোহরের নামাজের পর যশোর শহরের ঘোপ তিনতলা স্টাফ কোয়ার্টার মসজিদে (খাদ্য অফিসের পাশে) মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।। জানাজা শেষে তাঁকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।

বিশিষ্ট এই তরুণ উদ্যোক্তার আকস্মিক মৃত্যুতে যশোর ও পাবনার ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অকাল প্রয়াণে স্থানীয় বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *