মহম্মদপুরে তালগাছ থেকে পড়ে প্রাণ গেল কৃষকের

মহম্মদপুরে তালগাছ থেকে পড়ে প্রাণ গেল কৃষকের

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের উথলী গ্রামে তালগাছ থেকে পড়ে মো. নূর মোহাম্মদ (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩১মে) আনুমানিক বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর মোহাম্মদ উথলী গ্রামের বাসিন্দা ও আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের একটি তালগাছে ওঠেন নূর মোহাম্মদ। একপর্যায়ে অসাবধানতাবশত তার পা পিছলে যায় এবং তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই নূর মোহাম্মদের মৃত্যু হয়েছিল। গাছ থেকে পড়ে যাওয়ার ফলে তার শরীরে মারাত্মক আঘাত লাগে।

নূর মোহাম্মদের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে উথলী গ্রামসহ পুরো পলাশবাড়িয়া ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *