ভাতিজার ছুরিকাঘাতে গৃহবধূ নিহত।

ভাতিজার ছুরিকাঘাতে গৃহবধূ নিহত।

স্ফুলিঙ্গ  ডেস্ক:

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাত্র ১০ টাকা পাওনাকে কেন্দ্র করে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পাওনা টাকার জেরে চাচি আয়েশা খাতুনকে (৪০) ছুরিকাঘাত করে হত্যা করেছে তার আপন ভাতিজা তৌহিদ হোসেন (১৮)। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এই বর্বরোচিত ঘটনা ঘটে।

​এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় আয়েশা খাতুনের বাড়িতে দুই শিশুর মধ্যে মাত্র ১০ টাকা পাওনা নিয়ে ঝগড়া শুরু হয়। শিশুদের এই তুচ্ছ ঝগড়া এক পর্যায়ে পরিবারের বড়দের মধ্যে ছড়িয়ে পড়ে। কথা কাটাকাটির একপর্যায়ে নিহতের ভাসুর লাল মিয়ার ছেলে তৌহিদ উত্তেজিত হয়ে হাতে থাকা ধারালো ছুরি দিয়ে চাচি আয়েশাকে এলোপাতাড়ি আঘাত করে। ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আয়েশা খাতুনের মৃত্যু হয়।

​খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্ত ভাতিজা তৌহিদ হোসেনকে আটক করে।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, ১০ টাকার মতো তুচ্ছ ঘটনা নিয়ে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। পুলিশ অভিযুক্তকে আটক করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। ফাইল ছবি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *