ফিলিং স্টেশনে হামলার শিকার ইউএনও

ফিলিং স্টেশনে হামলার শিকার ইউএনও

স্ফুলিঙ্গ ডেক্স :

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি তদারকি করতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার ভাউলাগঞ্জ এলাকার ‘জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে’ এই অপ্রীতিকর ঘটনা ঘটে। হামলায় ইউএনও’র নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য তৈবুল ইসলাম আহত হয়েছেন।

জানা গেছে, জ্বালানি তেল সরবরাহে অনিয়মের অভিযোগ ও শৃঙ্খলা বজায় রাখতে দুপুরে সরেজমিনে পরিদর্শনে যান ইউএনও। ভাউলাগঞ্জের ওই ফিলিং স্টেশনে গিয়ে তিনি দেখেন, ফুয়েল কার্ড ছাড়াই অনেকে তেল নেওয়ার চেষ্টা করছেন এবং ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি যাদের কার্ড নেই তাদের সরে যেতে বলেন এবং নিয়ম ভঙ্গের দায়ে এক মোটরসাইকেল আরোহীকে ৫০০ টাকা জরিমানা করেন।

ইউএনও সবুজ কুমার বসাক জানান, জরিমানা করার কিছুক্ষণ পরই একটি দল মিছিলের মতো করে এসে আচমকা তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ঘটনার ভিডিও ফুটেজ মুছে ফেলারও চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ইউএনও-কে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় দেয়। পরে দেবীগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে নিরাপদে সরিয়ে নেয়।

আহত আনসার সদস্য তৈবুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে উক্ত ফিলিং স্টেশনে তেল বিতরণ বন্ধ রয়েছে। ইউএনও’র মতে, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *