পিস্তল ও গুলিসহ কুখ্যাত মোস্তফা কামাল গ্রেপ্তার!

পিস্তল ও গুলিসহ কুখ্যাত মোস্তফা কামাল গ্রেপ্তার!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

খুলনা মহানগরীকে সন্ত্রাসমুক্ত ও নিরাপদ রাখার লক্ষ্যে কেএমপি মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস দল অভিযান চালিয়ে ১টি দেশীয় পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মো. মোস্তফা কামাল (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

​গত বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) ভোরে খালিশপুর থানাধীন বৈকালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের বিশেষ টিম বৈকালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় খালিশপুরের আলমনগর এলাকার মৃত আব্দুল খালেক মৃধার ছেলে মো. মোস্তফা কামালকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর হেফাজত তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে খালিশপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

​পুলিশের সিডিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) তথ্য পর্যালোচনা করে জানা গেছে, মোস্তফা কামালের বিরুদ্ধে ইতিপূর্বেও একটি মামলা দায়ের রয়েছে। অপরাধ দমনে কেএমপির এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *