দাওয়াত না পেয়ে স্কুলে তালা : বিএনপির ৬ নেতা আজীবন বহিষ্কার

দাওয়াত না পেয়ে স্কুলে তালা : বিএনপির ৬ নেতা আজীবন বহিষ্কার

স্ফুলিঙ্গ ডেক্স :

গাজীপুরের শ্রীপুরে একটি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে অফিস কক্ষে তালা দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপির ৬ নেতাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে শ্রীপুর উপজেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে এই কঠোর সিদ্ধান্তের কথা জানানো হয়।

ঘটনাটি ঘটে গত রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয় কর্তৃপক্ষ এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠান চলাকালীন স্থানীয় কয়েকজন বিএনপি নেতা সেখানে হাজির হয়ে অভিযোগ তোলেন যে, তাঁদের কেন দাওয়াত দেওয়া হয়নি।

একপর্যায়ে তাঁরা ক্ষিপ্ত হয়ে শিক্ষকদের গালিগালাজ করেন এবং অফিসের মাইক্রোফোন কেড়ে নিয়ে অনুষ্ঠান পণ্ড করে দেন। এসময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর তাঁরা প্রধান শিক্ষকের কক্ষ ও অফিস কক্ষে তালা ঝুলিয়ে চলে যান। যদিও ঘণ্টাখানেক পর তাঁরা এসে আবার তালা খুলে দেন।

১. মো. সারোয়ার আউয়াল (১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক) ২. আ. মান্নান মাস্টার (সাবেক সাংগঠনিক সম্পাদক) ৩. মো. হাসমত আলী হাসু (সাবেক যুগ্ম সম্পাদক) ৪. মো. আরমান আলী (সদস্য) ৫. মো. মাহবুব আলম (সদস্য) ৬. মো. রফিকুল ইসলাম (সদস্য)।

উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদ জানান, শিক্ষার পরিবেশ নষ্ট করা বা শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝোলানোর মতো কাজ কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ঘটনার তদন্ত প্রতিবেদনে অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁদের আজীবন বহিষ্কার করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুও এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *