জরুরি অস্ত্রোপচারের টেবিলে এনসিপি নেতা সারজিস আলম

জরুরি অস্ত্রোপচারের টেবিলে এনসিপি নেতা সারজিস আলম

 

স্ফুলিঙ্গ ডেক্স :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। তাঁর মূত্রনালীতে পাথর ধরা পড়ায় জরুরি ভিত্তিতে এই সার্জারি করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় এনসিপির মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে তীব্র পেট ব্যথা নিয়ে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি হওয়ার পর বিভিন্ন পরীক্ষায় সারজিস আলমের মূত্রনালীতে পাথর শনাক্ত হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যার পর তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

এর আগে আজ বেলা পৌনে ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। ফাইল ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *