চিত্রনায়িকা পূজা চেরির বাবা পুলিশের খাঁচায়!

 চিত্রনায়িকা পূজা চেরির বাবা পুলিশের খাঁচায়!

স্ফুলিঙ্গ ডেক্স :

১৩ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। গত শনিবার (১৮ এপ্রিল) এক ব্যবসায়ীর দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (২৫ এপ্রিল) বিষয়টি প্রকাশ্যে আসে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সিনেমা প্রযোজনার ব্যবসার কথা বলে ব্যবসায়ী মিজানুর রহমানের কাছ থেকে বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ অর্থ ধার হিসেবে গ্রহণ করেন দেবু প্রসাদ রায়। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে প্রথম দফায় ৫ কোটি ৫০ লাখ টাকা নগদ গ্রহণ করেন তিনি। পরবর্তীতে স্ট্যান্ডার্ড ব্যাংকের মাধ্যমে আরও ৫০ লাখ এবং ২০২৪ সালে নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে নগদ ৬ কোটি টাকা গ্রহণ করেন।

এছাড়া বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে বিভিন্ন সময়ে ১ কোটি ২০ লাখ টাকা পাঠানো হয়। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে ১৩ কোটি ২০ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। সর্বশেষ গত ৩০ মার্চও তিনি ওই ব্যবসায়ীর কাছ থেকে বিকাশে অর্থ গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

বাবার গ্রেপ্তারের বিষয়ে চিত্রনায়িকা পূজা চেরি বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিনোদন অঙ্গনে এই খবরটি নিয়ে এখন ব্যাপক গুঞ্জন চলছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *