কেশবপুরে নারকেল পেড়ে হাত-পা ধোয়ার সময় বিপত্তি : ঘাটে পা পিছলে প্রাণ গেল গাছির

কেশবপুরে নারকেল পেড়ে হাত-পা ধোয়ার সময় বিপত্তি : ঘাটে পা পিছলে প্রাণ গেল গাছির

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের কেশবপুরে গাছ থেকে নারকেল পাড়ার পর পুকুরঘাটে হাত-পা ধোয়ার সময় অসাবধানতাবশত পা পিছলে পড়ে মাথায় মারাত্মক আঘাত পেয়ে বিশ্বজিৎ দত্ত (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে কেশবপুর উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী মূলগ্রাম এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বিশ্বজিৎ দত্ত উক্ত গ্রামের প্রয়াত অনিল দত্তের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে বিশ্বজিৎ দত্ত নিজের পেশাগত ও গৃহস্থালি কাজের অংশ হিসেবে উঁচু নারকেল গাছে উঠে নারকেল পাড়েন। ডাল ও ফল পাড়া শেষে তিনি হাত-পা পরিষ্কার করার জন্য পাশের পাকা পুকুরঘাটে যান।

হাত-পা ধোয়া শেষে এক হাতে ডাব/নারকেল ও অন্য হাতে দা নিয়ে ঘাটের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান। এ সময় পাকা ঘাটের শক্ত কোণায় তাঁর মাথায় সজোড়ে আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর পরই পরিবারের সদস্য ও স্থানীয় প্রতিবেশীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা পৌনে বারোটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। একই গ্রামের এক পরিশ্রমী মানুষের এমন আকস্মিক ও করুণ বিদায়ে পরিবারসহ পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *