কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার)।

সভায় মার্চ ২০২৬ মাসের মাদক ও অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাই এবং হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধের পরিসংখ্যান পর্যালোচনা করা হয়। নগরীর তালিকাভুক্ত ও চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের সহযোগীদের অবস্থান শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এছাড়া মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদের (ওসি) বিশেষ নির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার।

আইন-শৃঙ্খলা রক্ষায় মার্চ মাসে সন্তোষজনক ও প্রশংসনীয় ভূমিকা রাখায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের আর্থিক পুরস্কার ও সম্মাননা প্রদান করেন পুলিশ কমিশনার। তিনি অপরাধ প্রতিহত করতে তথ্য-প্রযুক্তির আধুনিক কৌশল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তৎপর থাকার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ-সহ কেএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *