ইছালিতে চোর সন্দেহে গণপিটুনি, আহত ১

ইছালিতে চোর সন্দেহে গণপিটুনি, আহত ১

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর উপজেলার ইছালি ইউনিয়নের নঙ্গরপুর মোড়ে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে মো. খোকন মল্লিক (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আহত খোকন মল্লিক সদর উপজেলার চুরামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা (সদরপাড়া) গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নঙ্গরপুর মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় স্থানীয় লোকজন তাকে চোর সন্দেহে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে ইছালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ জীবন কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত খোকন মল্লিককে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।ছবি সংগৃহীত।
আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *