স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরে পূর্ব শত্রুতার জেরে ইমরান হোসেন ইমন (২২) নামে এক যুবককে চাকু দিয়ে আঘাত করে আহত করার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) রাত ৯টার দিকে শহরের আরএন রোড নতুন বাজারের পেছনে এ ঘটনা ঘটে।আহত ইমরান হোসেন ইমন আলমগীর হোসেনের ছেলে। তিনি ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে একই এলাকার ওয়াহিদ (৪৫) নামে এক ব্যক্তির সঙ্গে ইমনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওয়াহিদ ক্ষিপ্ত হয়ে ইমনের বুকের বাম পাশে চাকু দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করে।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে।
এ বিষয়ে কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ছবি সংগৃহীত।


