‘আইনমন্ত্রীর নির্দেশেই এই সশস্ত্র হামলা’ নাসির উদ্দীন পাটোয়ারী

‘আইনমন্ত্রীর নির্দেশেই এই সশস্ত্র হামলা’ নাসির উদ্দীন পাটোয়ারী

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ :

ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা, ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ। আজ দুপুরে জেলা শহরের পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে জুমার নামাজ শেষে বের হলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহবায়ক শাহেদ আহম্মেদ এর সাথে কথা বলে বের হওয়ার পরপরই এ হামলার ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামজের পরপরই মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে । সেখানে কিছু উচ্ছৃঙ্খল যুবক এনসিপি নেতাকর্মিদের উপর হামলা করে । এসময় তাদের হাতে ছিল লোহার রড ও লাঠি সোটা এবং হকিষ্টিক । সাধারণ মানুষ এ ঘটনায় আতঙ্কিত হয়ে দিগবিদিক দৌড়াদৌড়ি করতে থাকে । পরে নাসির উদ্দীন পাটোয়ারীসহ জেলার নেতৃবৃন্দ ঝিনাইদহ সদর থানায় অবস্থান নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেন ।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল জানান, এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নয় ।

এনসিপির যুগ্ন সদস্য সচিব ও ঝিনাইদহের ছেলে তারেক রেজা জানান, আমরা মসজিদ থেকে নামায পড়ে বের হওয়ার পরপরই এ ঘটনা । আমরা মসজিদেও নিরাপদ নয় । তাহলে দেশটা কার কাছে নিরাপদ ।

এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী জানান, আইনমন্ত্রীর নির্দেশে এ হমলার ঘটনা ঘটেছে । আমাদের উপর স্বসস্ত্র হামলা করা হয়েছে । ইনশাআল্লাহ আইনমন্ত্রির বিচার একদিন করবো আমরা । এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি । ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *