যশোর থেকে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিল ঝিনাইদহের এসপি ও পুনাক সভানেত্রী

যশোর থেকে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিল ঝিনাইদহের এসপি ও পুনাক সভানেত্রী

ঝিনাইদহ প্রতিনিধি:

সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে ঝিনাইদহের পুলিশ সুপারের তাৎক্ষণিক ও মানবিক হস্তক্ষেপে চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ইজিবাইকটি তার প্রকৃত মালিকের নিকট হস্তান্তর ও তাঁদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৩ মে ২০২৬ তারিখ আনুমানিক দুপুর ১২টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার ৮ নম্বর পাগলা কানাই ইউনিয়ন এলাকা থেকে মোঃ সিয়াম হোসেন (পিতা: মোঃ জাকির হোসেন) নামের এক ব্যক্তির একটি ইজিবাইক চুরি হয়ে যায়। জীবিকা নির্বাহের একমাত্র সম্বলটি হারিয়ে পরিবারটি সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। পরবর্তীতে এই চুরির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম (সোশ্যাল মিডিয়া)-এ ব্যাপকভাবে প্রচার হলে তা ঝিনাইদহের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজালের দৃষ্টিগোচর হয়। তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নেন এবং ইজিবাইকটি দ্রুত উদ্ধারের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে বিশেষ নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপারের কঠোর নির্দেশনার পর পরই তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় ২৫ মে ২০২৬ তারিখ ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ দল পাশের জেলা যশোরের চৌগাছা থানা এলাকা থেকে চুরি হওয়া ইজিবাইকটি অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে ঝিনাইদহ জেলা পুলিশ লাইন্সে সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল এবং ঝিনাইদহ পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি)-এর সভানেত্রী জনাবা মোসফিকা মাহফুজ উপস্থিত থেকে উদ্ধারকৃত ইজিবাইকটি প্রকৃত মালিক মোঃ সিয়াম হোসেনের নিকট হস্তান্তর করেন। ইজিবাইকটি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে ওই দুস্থ পরিবারের মুখে হাসি ফোটাতে তাঁদের হাতে বিশেষ ঈদ সামগ্রীও তুলে দেওয়া হয়।

চুরি হওয়া একমাত্র সম্বলটি এত দ্রুত ফিরে পেয়ে এবং সাথে ঈদের উপহার পেয়ে ভিকটিম সিয়াম হোসেন অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। চোখের জল ধরে রাখতে না পেরে তিনি তাঁর অনুভূতি প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগ ও অভাবনীয় সফলতার জন্য ঝিনাইদহ জেলা পুলিশ তথা সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *