পুলিশকে পেটোয়া বাহিনীর ভূমিকায় না যাওয়ার হুঁশিয়ারি

পুলিশকে পেটোয়া বাহিনীর ভূমিকায় না যাওয়ার হুঁশিয়ারি

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি:

বিচার বিভাগের আলাদা সচিবালয় বিলুপ্ত করে আইন মন্ত্রনালয়ের অধীনে এনে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা হয়েছে। বিচার বিভাগ নিয়ে বিএনপি আবারো আওয়ামী লীগের পথেই হাটছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিঞ্চালের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি।
সোমবার বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে নাসীরুদ্দিন পাটওয়ারীর উপর হামলা, এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি মামলা ও গ্রেফতারের বিষয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সরকার দলীয় আদেশের অপেক্ষায় থেকে পুলিশ আবারো আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর ভুমিকায় অবতীর্ণ হচ্ছে। এছাড়াও সব জায়গায় দলীয়করণ করা হচ্ছে অভিযোগ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, মেধাকে পাশ কাটিয়ে দলীয় লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, এনসিপির য্গ্মু সদস্য সচিব শাহরিন ইরা, ছাত্র শক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান. দক্ষিণাঞ্চলীয় সংগঠক আকরাম হোসেন রাজসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *