শার্শায় শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক।

শার্শায় শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক।

বেনাপোল প্রতিনিধি।
যশোরের শার্শায় ৩ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আলম গাজী (৫৬) কে আটক করেছে শার্শা থানা পুলিশ। আটক আলম গাজী শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের মৃত জহুর গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত ২০ মে সকাল আনুমানিক ৯টার দিকে শিশুটি তার দাদার সঙ্গে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী আলম গাজী শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে পাশের একটি মাছের ঘেরের টোংঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির সঙ্গে অশালীন আচরণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী জানায়,টোংঘরের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় এক নারী শিশুটির কান্নার শব্দ শুনতে পেয়ে দরজা খুলে ভেতরের পরিস্থিতি দেখতে পান। পরে শিশুটি কান্নাজড়িত অবস্থায় বাড়িতে ফিরে তার মাকে পুরো ঘটনা জানায়।
পরিবারের সদস্যরা প্রথমে সামাজিক মান-সম্মানের কথা চিন্তা করে বিষয়টি গোপন রাখলেও বৃহস্পতিবার (২২ মে) ঘটনাটি এলাকায় জানাজানি হলে শিশুটির-মাতা শার্শা থানা পুলিশ-এর কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আলম গাজীকে আটক করে।

এ বিষয় শার্শা থানা অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, অভিযোগের সত্যতা মেলায় তাকে আটক করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। পাশাপাশি শিশুটির স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।ছবি  সংগৃহীত।

আরো পড়ুন

ছিনতাই করে পালাতে নদীতে ঝাঁপ, শেষ রক্ষা হলো না: চাকুসহ পুলিশের হাতে যুবক আটক

যশোরে ডিবি ও কসবা ফাঁড়ির অভিযান : ৯০ পিস ইয়াবাসহ জালে ২ মাদক কারবারি!

অভয়নগরে ইউপি সদস্যকে হত্যাচেষ্টা মামলা : ৩ আসামির সশ্রম কারাদণ্ড, খালাস ৪

যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জে নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল

যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাড়িতে হামলার শান্তিপূর্ণ নিষ্পত্তি

মধ্যরাতে হঠাৎ রাস্তায় জেলা পুলিশ সুপার!

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ১০ জন ডেঙ্গু আক্রান্ত : সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১৯ জন!

ইয়াবা ও বিক্রির নগদ টাকাসহ চিহ্নিত মাদক কারবারি মিন্টু ধরা !

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *