পশ্চিমবঙ্গে মুসলিম নিগ্রহের প্রতিবাদে উত্তাল কোটচাঁদপুর

পশ্চিমবঙ্গে মুসলিম নিগ্রহের প্রতিবাদে উত্তাল কোটচাঁদপুর

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে।। ২২মে -২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুরে ভারতের বিভিন্ন স্থানে, বিশেষ করে পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি কর্তৃক মুসলিম নিধন ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে ২০২৬) বাদ জুম’আ হেফাজতে ইসলাম বাংলাদেশ কোটচাঁদপুর উপজেলা শাখার আয়োজনে কোটচাঁদপুর মেইন বাস স্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সভা শেষে বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেইন বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। এসময় অংশগ্রহণকারীরা ভারতে মুসলমানদের ওপর হামলা, নির্যাতন ও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলার সাবেক সেক্রেটারি সিনিয়র প্রভাষক শরিফুল ইসলাম, পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু এবং হেফাজতে ইসলামে নেতা হাফেজ নুরনবী আশেকী,কোটচাঁদপুর মেইন বাস স্ট্যান্ড বাইতুন নূর জামে মসজিদের খতিব মাওলানা খালিদ হাসান বিন শহিদ, হাফেজ আলী আজম, হাফেজ মাওলানা ইসমাইল হোসেন,নুরুল কবির হাফেজ ইব্রাহিম, আবুল বাশার ও ও মাওলানা ইব্রাহিম সহ প্রমুখ ।

বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর নির্যাতন ও দমন-পীড়নের ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা কামনা করেন তারা।

তারা আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই হওয়া উচিত সকল রাষ্ট্র ও রাজনৈতিক শক্তির মূল লক্ষ্য। একই সঙ্গে মুসলিম উম্মাহর ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান বক্তারা। সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *