যশোরে চাঁদার দাবিতে আর এস গ্রুপের চেয়ারম্যানের চেম্বারে অস্ত্রের মুখে জিম্মি ও বাড়িতে বোমা হামলা

যশোরে চাঁদার দাবিতে আর এস গ্রুপের চেয়ারম্যানের চেম্বারে অস্ত্রের মুখে জিম্মি ও বাড়িতে বোমা হামলা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরে আর.এস গ্রুপের চেয়ারম্যান এম.এইচ সামাদের কাছে চাঁদা দাবি ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আর.এস গ্রুপের জিএম মো.ফরিদুজ্জামান ফরিদ।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, আর.এস গ্রুপের চেয়ারম্যান এম.এইচ সামাদ যশোরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবক। তার প্রতিষ্ঠানে প্রায় শতাধিক পরিবার কর্মরত রয়েছে। তিনি নিয়মিত সরকারের কোষাগারে ভ্যাট,ট্যাক্স ও খাজনা প্রদান করে থাকেন।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়,গত ১২ অক্টোবর (২০২৫) মিলন, মামুন, ফাতেমা, সিফাতসহ ৬-৭ জনের একটি দল আর.এস টাওয়ারের তৃতীয় তলায় চেয়ারম্যানের ব্যক্তিগত চেম্বারে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় অফিসের দুই কর্মচারী বাধা দিতে গেলে তাদের মারধর করা হয় এবং লকার থেকে টাকা নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল বলে জানানো হয়।
আরও অভিযোগ করা হয়,অভিযুক্তরা কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। গত ১৪ মে দুপুরে চেয়ারম্যানের বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ ও বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটানো হয়। এ বিষয়ে ১৬ মে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নম্বর ১২৭৩।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়,অভিযুক্তরা পূর্বে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির চেষ্টা চালিয়ে আসছিল। সম্প্রতি জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চেয়ারম্যান পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে বলেও দাবি করেন বক্তারা।
আর.এস গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, চেয়ারম্যান ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুস সামাদের পোতা ছেলে সাবিদ বিন ইমরান, ম্যানেজার দিপু, ও স্টাফ সোহেল রানা।

ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *