বলুহর বকুলতলা পাড়ায় পুলিশের হানা : ১৪ পিস ইয়াবাসহ শারফিন আটক

বলুহর বকুলতলা পাড়ায় পুলিশের হানা : ১৪ পিস ইয়াবাসহ শারফিন আটক

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে।। ১৩ মে -২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শারফিন ইসলাম (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বুধবার (১৩ মে) রাত ১২টার দিকে উপজেলার বলুহর বকুলতলা পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে কোটচাঁদপুর মডেল থানার এসআই (নিঃ) তারিক আজিজ সঙ্গীয় ফোর্সসহ ডিউটি করাকালে গোপন সংবাদ পান যে, বলুহর বকুলতলা পাড়াস্থ জনৈক ইনছান আলীর বাড়ির পাশে পাকা রাস্তার ওপর মাদক কেনাবেচা চলছে। খবর পেয়ে রাত ১২:০৫ মিনিটের দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শারফিন ইসলামকে গ্রেপ্তার করা হয়, তবে তার সহযোগী ইমন (পিতা: সালাম) কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তারের পর উপস্থিত সাক্ষীদের সামনে শারফিনের দেহ তল্লাশি করে তার লুঙ্গির কোচ থেকে একটি নীল জিপারযুক্ত পলিথিনে মোড়ানো ১৪ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন ০.১৪ গ্রাম এবং বাজার মূল্য আনুমানিক ৪,২০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ২,৭০০ টাকাও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছে যে, সে এবং পলাতক আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে কোটচাঁদপুরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এ ঘটনায় এসআই তারিক আজিজ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-০৮, তারিখ: ১৩/০৫/২০২৬ খ্রি.)। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। ফাইল ছবি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *