এবার হারিকেন জ্বালিয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

এবার হারিকেন জ্বালিয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

স্ফুলিঙ্গ ডেক্স :

রাতের আঁধারে হারিকেন ও মোবাইল ফোনের আলো জ্বালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি সড়কে এই মিছিলটি করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ২৫ জন যুবক রাতের আঁধারে মুখ ঢেকে মিছিল করছেন। অংশগ্রহণকারীদের কেউ মাস্ক, কেউ হেলমেট আবার কেউ কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন। মিছিলে তাদের হাতে ছোট হারিকেন এবং মোবাইল ফোনের আলো দেখা গেছে।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’‘তেল-গ্যাস-বিদ্যুৎ নাই, তারেক জিয়ার দরকার নাই’ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।

মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ওসি আল মামুন সরকার জানান, মিছিলের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে নেই। ভিডিওটি পুরোনো কি না বা অন্য জায়গার কি না, তা যাচাই করে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *