বিদ্যুৎ বিপর্যয়ে বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা

বিদ্যুৎ বিপর্যয়ে বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা

স্ফুলিঙ্গ ডেক্স :

সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত ঐতিহ্যবাহী খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এই জটিলতার কারণে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে আকস্মিক জটিলতা দেখা দেওয়ায় আজ ২২ এপ্রিল বেলা ১টা থেকে আগামী ২৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা এবং দাপ্তরিক কাজ বন্ধ থাকবে।

ক্যাম্পাস বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য কিছুটা শিথিলতা রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আগামীকাল বৃহস্পতিবার ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম যথারীতি চলবে। অর্থাৎ, যারা নতুন ভর্তি হতে চান, তারা এই বন্ধের আওতামুক্ত থাকবেন।

আগামী ২৬ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আবার আগের নিয়মে শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *