কোটচাঁদপুরে মাটিবাহী ট্রাক্টরের বলি শাহাজান

কোটচাঁদপুরে মাটিবাহী ট্রাক্টরের বলি শাহাজান

নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ):

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের আমবাজার এলাকায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় শাহাজান শেখ (৪৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শাহাজান উপজেলার এলাঙ্গী গ্রামের মোকাররম শেখের ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে শাহাজান শেখ কোটচাঁদপুর শহর থেকে বাইসাইকেলে করে নিজ গ্রাম এলাঙ্গীতে ফিরছিলেন। পথিমধ্যে পৌর শহরের আমবাজার সংলগ্ন মেইন সড়কে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগামী একটি মাটিবাহী ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি বাইসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

​স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহাজানের অকাল মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের মাতম শুরু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে আসেন কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান। এছাড়াও শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে হাসপাতালে উপস্থিত হন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এসকে এম সালাহউদ্দিন বুলবুল সিডল এবং জামায়াত সেক্রেটারি শাহাবুদ্দিন খাঁনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। ছবি প্রতিবেদক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *