স্ফুলিঙ্গ রিপোর্ট :
মাগুরা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৪২ বোতল নিষিদ্ধ ‘এসকাফ’ (Eskuf) সিরাপসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটের দিকে মাগুরা সদর থানাধীন পুলিশ লাইন দক্ষিণ পাড়া (কুকনা ঘোষপাড়া) এলাকা থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মাগুরার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-এর নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ জনাব মুন্সী রাসেল হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন— মোছাঃ ফাতেমা বেগম (৩৬) ও মিতা খাতুন (৩০)। তারা উভয়েই সদর উপজেলার কুকনা ঘোষপাড়া এলাকার মৃত হাফেজ বিশ্বাসের মেয়ে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ ফেনসিডিলের বিকল্প হিসেবে ‘এসকাফ’ নামক এই সিরাপ অবৈধভাবে সংগ্রহ ও বিক্রয় করে আসছিল। মাদকসেবীদের কাছে এটি ফেনসিডিলের বিকল্প হিসেবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাদের বসতবাড়ির এলাকা থেকে হাতেনাতে গ্রেফতার করে।
মাগুরা জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাগুরা জেলাকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।


