যশোরে বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার

যশোরে বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার ও অসহায় পরিবারগুলোর মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নবনির্মিত সড়কটি উদ্বোধন ও দুস্থদের সহায়তা প্রদানের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়।

​যশোর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও বড় বড় গর্তে ভরা ছিল। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হওয়ায় সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে নগর বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত অর্থায়ন ও উদ্যোগে সড়কটি সংস্কার করা হয়। আজ সড়কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির নির্বাহী সদস্য হাজী আমিনুর রহমান মুকুল। তিনি তার বক্তব্যে বলেন, “বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছি। রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, বরং মানুষের সেবা করার বড় মাধ্যম—এই বিশ্বাস থেকেই আমরা কাজ করে যাচ্ছি।”

​সড়ক উদ্বোধন শেষে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঘর মেরামতের জন্য ঢেউটিনসহ বিভিন্ন গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। বৈশাখী এই সময়ে ঘর সংস্কারের জন্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী পরিবারগুলো।

৬ নং ওয়ার্ড নগর বিএনপির সভাপতি শাজাহান বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মাছুম ও মোঃ ফারুক হোসেন। কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *