ঢাক-ঢোলের শব্দে মুখর কোটচাঁদপুর;

ঢাক-ঢোলের শব্দে মুখর কোটচাঁদপুর;

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে।। ১৪ এপ্রিল-২০২৬

বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। আর এই উৎসবকে ঘিরে ঝিনাইদহের কোটচাঁদপুরে সৃষ্টি হয়েছিল এক আনন্দঘন, বর্ণিল পরিবেশ। পহেলা বৈশাখ উপলক্ষে সকালে কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

আজ (১৪ এপ্রিল ) মঙ্গলবার সকালে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান এর নেতৃত্বে উপজেলা মেইন গেট থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
এ সময় উপস্হিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাধরন সম্পাদক মোঃ লিয়াকত আলী। কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এসকে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, পৌর সেক্রেটারি আবুল কাশেম, পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাউয়ুম, কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সিনিয়র প্রভাষক মুহাঃ শরিফুল ইসলাম, কোটচাঁদপুর উপজেলার সহকারি ভূমি কর্মকর্তা সোহেল হোসেন, কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান প্রমুখ। ।

র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে কোটচাঁদপুর সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। অনুষ্ঠানের যাএা শুরু হয় জাতীয় সংগীত এর মাধ্যমে।
এই র‍্যালিতে অংশগ্রহণ করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বর্ণিল ব্যানার, ফেস্টুন, মুখোশ, ঢাক-ঢোল আর বৈশাখী গান-বাজনায় মুখর ছিল গোটা এলাকা।
র‍্যালি শেষে কোটচাঁদপুর সরকারী হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা পরিবেশন করেন নৃত্য, গান, কবিতা ও আবৃত্তি। তাদের পরিবেশনায় উঠে আসে বাঙালির লোকজ সংস্কৃতি, ঐতিহ্য ও বৈশাখী আমেজ। পহেলা বৈশাখকে ঘিরে কেরানীগঞ্জে সৃষ্টি হয়েছিল এক প্রাণবন্ত, আনন্দঘন পরিবেশ। বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসব নতুন উদ্যমে সবাইকে একত্রিত করেছে, ছড়িয়ে দিয়েছে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা। ছবি প্রতিবেদক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *