২০ বোতল এস্কাফসহ এমপির ভাতিজা আটক

২০ বোতল এস্কাফসহ এমপির ভাতিজা আটক

স্ফুলিঙ্গ ডেক্স :

নিষিদ্ধ মাদক এস্কাফসহ স্থানীয় সংসদ সদস্যের ভাতিজা ও তার এক সহযোগীকে আটক করেছে র‍্যাব-১৩। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​আটক ইলিয়াছ হোসেন ওরফে লিটন (৪৮) লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের আপন বড় ভাই আলহাজ্ব মফিজ উদ্দিনের ছেলে। অভিযানে তার সহযোগী আমিনুর রহমানকেও গ্রেপ্তার করা হয়।

​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বত্রিশ হাজারী এলাকায় লিটনের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়ির গোয়াল ঘরে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ব্যাগে লুকিয়ে রাখা ২০ বোতল নিষিদ্ধ এস্কাফ সিরাপ জব্দ করা হয়।

​আটকের পর তাদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করে র‍্যাব। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *