বিদেশী পিস্তল ও মোটরসাইকেল ফেলে পালালো সন্ত্রাসীরা

বিদেশী পিস্তল ও মোটরসাইকেল ফেলে পালালো সন্ত্রাসীরা

স্ফুলিঙ্গ রিপোর্ট : খুলনার সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে একটি অবৈধ বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে সোনাডাঙ্গার হাজী ইসমাইল রোডস্থ পল্লীমঙ্গল জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

​পুলিশ সূত্রে জানা যায়, সোনাডাঙ্গা মডেল থানার এসআই সুমন হাওলাদারের নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান পরিচালনাকালে খবর পায় যে, পল্লীমঙ্গল স্কুল সংলগ্ন মনির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে ৪-৫টি মোটরসাইকেলে ৮-১০ জন সশস্ত্র ব্যক্তি অবস্থান করছে। পুলিশ সদস্যরা দ্রুত সেখানে পৌঁছালে ইউনিফর্ম পরিহিত পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা কেডিএ এভিনিউয়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পালানোর সময় একটি নীল-কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেলে থাকা চালক ও আরোহী গাড়িটি রাস্তার ওপর ফেলে রেখে দৌড়ে পালায়। ওই সময় তাদের মধ্যে একজনের হাত থেকে একটি বিদেশী পিস্তল মাটিতে পড়ে যায়। পরবর্তীতে পুলিশ উপস্থিত সাক্ষীদের সামনে ঘটনাস্থল থেকে নিচের আলামতগুলো জব্দ করে ০১টি ৭.৬৫ এমএম বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০৪ রাউন্ড তাজা গুলি (বুলেট),০১টি নীল-কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল।

পলাতক আসামিরা পরস্পর যোগসাজশে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে অবৈধ অস্ত্র মজুত রেখেছিল বলে পুলিশ নিশ্চিত করেছে। এই ঘটনায় সোনাডাঙ্গা থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ (19A The Arms Act, 1878) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৮, তারিখ: ১১ এপ্রিল ২০২৬)। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।ছবি সংগৃহীত।

    Comments

    No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *