ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

মোঃ মাসুদ রানা:

ঝিনাইদহে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার সকালে শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৭৫ বছর বয়সী শমশের আলী ঝিনাইদহ শহরতলী মুরারীদহ গ্রামে ছেলে বাড়িতে থাকতেন।

আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্তুঞ্জয় বিশ্বাস জানান, সকালে হরিণাকুন্ডু উপজেলার সাবেকবিন্নি গ্রামের বৃদ্ধ ঝিনাইদহ শহরের যায়। সকাল শহরের আরাপপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি কলাবোঝায় ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *