শহিদ জয় :
যশোরের চৌগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মকবুল হোসেন (৪৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকাল সাড়ে দশটার দিকে যশোর চৌগাছা সড়কের যশোর সদরের আমবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মকবুল হোসেন চৌগাছা পাশাপোল কলেজের প্রফেসর এবং উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মোটরসাইকেলযোগে যশোর থেকে নিজ গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে আমবটতলা এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ প্রসঙ্গে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Posted inযশোরের খবর

