গভীর রাতে পরকীয়ার অভিযোগে বন্ধুর কাছেই রক্তাক্ত জখম যুবক

গভীর রাতে পরকীয়ার অভিযোগে বন্ধুর কাছেই রক্তাক্ত জখম যুবক

স্ফুলিঙ্গ রিপোর্ট : ২৭ মার্চ ২০২৬

যশোরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে গভীর রাতে এক যুবককে তার বন্ধুর দ্বারাই ধারালো চাকু দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) রাত ৩টার দিকে যশোর মেডিকেল কলেজের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার সাকি শিকদারের ছেলে নাদিম মাহমুদ (৩০) ও তার বন্ধু শামিম (৩২) এর মধ্যে দীর্ঘদিনের সখ্যতা ছিল। কিন্তু শামিমের স্ত্রীর সঙ্গে নাদিমের পরকীয়া সম্পর্কের অভিযোগ নিয়ে দুই বন্ধুর মধ্যে চরম বিরোধের সৃষ্টি হয়। শামিম এই ঘটনায় দীর্ঘ দিন ধরে ক্ষুব্ধ ছিলেন। ঘটনার রাতে শামিম মোবাইল ফোনে কল দিয়ে নাদিমকে যশোর মেডিকেল কলেজের সামনে আসতে বলেন।

নাদিম সেখানে পৌঁছালে শামিম পূর্বপরিকল্পিতভাবে ধারালো চাকু দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যান। পরে যশোর মেডিকেল কলেজে দায়িত্বরত পুলিশ সদস্যরা রাত ৩টার দিকে নাদিমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টির খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাদিমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, নাদিমের শরীরের একাধিক স্থানে গভীর ক্ষত রয়েছে।

ফাইল-ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *