গ্রাম্য ডাক্তারের টাকা ও মোবাইল ছিনতাই

গ্রাম্য ডাক্তারের টাকা ও মোবাইল ছিনতাই

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের কোতয়ালী মডেল থানার কচুয়া ইউনিয়নে এক গ্রাম্য ডাক্তারকে মাথায় আঘাত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ঘোপ বাজার এলাকা থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। আহত কামাল হোসেন (৪৫) কচুয়া ইউনিয়নের ঘোপ গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন গ্রাম্য ডাক্তার ও বিকাশ ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, কামাল হোসেন প্রতিদিনের মতো রাতের দিকে দোকান বন্ধ করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঘোপ স্কুলমাঠ এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। পরে তার কাছে থাকা বিকাশ ব্যবসার আনুমানিক ৪০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ঘটনার পর স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এআই দিয়ে তৈরি প্রতীকি ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *