স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের ঘোষণা !

স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের ঘোষণা !

স্ফুলিঙ্গ রিপোর্ট :

দেশের ঐতিহ্যবাহী সোনা ব্যবসাকে আধুনিক শৃঙ্খলায় এনে আন্তর্জাতিক বাজারে রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) কেন্দ্রীয় নেতারা।

শুক্রবার (৩১ জুলাই ২০২৬) দুপুরে শহরের ওরিয়ন হোটেল প্রাঙ্গণে আয়োজিত বাজুসের খুলনা বিভাগীয় মতবিনিময় সভায় এ লক্ষ্য ও পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

যশোর জেলা বাজুসের সভাপতি ও খুলনা বিভাগীয় প্রতিনিধি রকিবুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজুসের কেন্দ্রীয় সভাপতি এনামুল হক খান।

সম্মেলনে বাজুস সভাপতি জানান, সোনা খাতকে একটি সুনির্দিষ্ট আইনি ও বাণিজ্যিক কাঠামোর মধ্যে আনতে ভ্যাট, টার্নওভার ট্যাক্স এবং উৎস কর কমানোসহ সরকারের কাছ থেকে বেশ কিছু নীতিগত সুবিধা মিলেছে। পাশাপাশি বৈধ উপায়ে কাঁচা সোনা আমদানির সুযোগ সহজ হওয়ায় দেশীয় জুয়েলারি খাতের সামনে এখন বিশ্ববাজার দখলের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে বৈশ্বিক জুয়েলারি রপ্তানিকারক দেশগুলোর তালিকায় প্রথম সারিতে নিয়ে যাওয়ার রূপরেখা তুলে ধরেন তিনি।

মতবিনিময় সভায় বাজুসের কেন্দ্রীয় সহ-সভাপতি আজাদ আহমেদ, সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, সমীর ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহীনসহ খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা কমিটির শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *