কেশবপুরে বাসচাপায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী নিহত : ঘাতক বাস আটক

কেশবপুরে বাসচাপায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী নিহত : ঘাতক বাস আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের কেশবপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী (৭৫) নিহত হয়েছেন।

আজ রোববার (২৬ জুলাই ২০২৬) দুপুরে কেশবপুর শহরতলীর মাইকেল মোড় এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় তিনি প্রাণ হারান। নিহত মোহাম্মদ আলী কেশবপুর উপজেলার পাত্রপাড়া গ্রামের মৃত মকছেদ আলী মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কেশবপুর শহর অভিমুখে আসছিলেন। পথিমধ্যে শহরের গুরুত্বপূর্ণ মাইকেল মোড় চত্বরে পৌঁছালে সাতক্ষীরা দিক থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস (ভোলা-জ-১১-০০০৮) তাঁর মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়।

বাসের চাকায় পিষ্ট হয়ে তিনি রাস্তায় পড়ে গিয়ে মারাত্মক জখম হন। ঘটনার আকস্মিকতায় স্থানীয় উৎসুক পথচারীরা দ্রুত এগিয়ে এসে তাঁকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. শিবলী খাতুন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি জব্দ করতে সক্ষম হন। তবে দুর্ঘটনার পরপরই কৌশলে সটে পড়ে বাসের চালক ও হেলপার।

তিনি আরও জানান, পলাতক চালক ও হেলপারকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু বা সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চিকিৎসাধীন রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *