যশোরে সাবেক ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

যশোরে সাবেক ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোদাচ্ছেরের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৬ জুলাই) মাগরিবের নামাজের আগ মুহূর্তে রূপদিয়া বাজারের পূর্বমাথার মুনসেফপুর মোড়ে হারুনের চায়ের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোরের একটি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তাৎক্ষণিকভাবে হামলার কারণ এবং হামলাকারীদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *